ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নির্বাচনী নাম বাদ দিয়ে সাতকানিয়ার জনপ্রতিনিধির নাম এখন ‘আইয়ুর জমিদার’


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২২-৮-২০২১ রাত ৯:৯

এবার চট্টগ্রামের সাতকানিয়ার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব নির্বাচনী তালিকায় মো. আইয়ুব নামে থাকলেও বর্তমানে নামের পাশে জমিদার লেখার তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে ২০১৬ সালে অনুষ্ঠিত সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আইয়ুব ৪নং ওয়ার্ড থেকে সদস্যপদে নির্বাচন করে বিজয়ী হন। তবে তৎকালীন নির্বাচনী তথ্যে তার নাম দেখা যায় মো. আইয়ুব। কিন্তু বর্তমানে তার নাম লিখতে দেখা যায় মো. আইয়ুব জমিদার নামে। বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায় তার ব্যবহৃত ইউনিয়ন পরিষদের সিল থেকে। তাছাড়াও বিভিন্ন জায়গায় তার হস্তলিখিত নথিপত্র থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

স্থানীয় একজন বলেন, মো. আইয়ুব থেকে আইয়ুব জমিদার বনে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কারণ তিনি ইউপি সদস্য হওয়ার পর থেকে ব্যাপক দুর্নীতি করেছেন তিনি। যে পরিমাণ দুর্নীতি তিনি করেছেন তাতে জমিদার বনে যাওয়াটাই স্বভাবিক।

মোবাইল নম্বর বন্ধ থাকায় ওই ইউপি সদস্য মো. আইয়ু্বের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ইতিপূর্বেও ইউপি সদস্য আইয়ুবের বিরুদ্ধে সরকারি বরাদ্ধকৃত ঘর স্বজনকে পাইয়ে দেয়া ও বিদ্যুতের সংযোগের বিনিময়ে টাকা নেয়াসহ কয়েকটি শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহারা বলেন, আমি আগে শুনিনি, তবে এখন শুনছি। এ বিষয়ে খোঁজখবর নেব। তিনি আরো বলেন, কেউ নাম পরিবর্তন করতে চাইলে তিনি কোর্ট থেকে এফিডেভিট করে নাম পরিবর্তন করতে পারবেস। 

এমএসএম / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন