ধ্বংসযজ্ঞের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে: সাংবাদিক নেতৃবৃন্দ
কোটা আন্দোলনের নামে সম্প্রতি দেশজুড়ে ধ্বংসযজ্ঞে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, এই ধ্বংসযজ্ঞের দায় বিএনপি-জামায়াতকে নিতে হবে। গতকাল শনিবার দুপুরে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’র আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিক নেতারা এ দাবি জানান। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি চেয়ারম্যান সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় সম্পদে আগুন জ্বালিয়ে ধ্বংস করেছে। কয়েকজন সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। অনেক সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। মেট্রো রেল স্টেশনে আগুন দেয়া হয়েছে। পরিকল্পিতভাবে তারা এই নাশকতা চালিয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক তালুকদার, সদস্য মো. নূর হাকিম (সম্পাদক, দৈনিক সকালের সময়), বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, ডিইউজের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ-সভাপতি ইব্রাহিম খলিল খোকন, জাতীয় প্রেসক্লাবের কোষাধক্ষ্য শাহেদ চৌধুরী, ঢাকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, সহ-সভাপতি এস এম মোশারফ হোসেন ইউসুফ, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকুর আলী শুভ, ডিইউজে সাবেক নেতা মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা আক্তার সোমা, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, মেহেদী হাসান, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাঈদ, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, এ জিহাদুর রহমান, সোহেলী চৌধুরী, আসাদুর রহমান, শাজাহান স্বপন, জান্নাতুল ফেরদৌস সোহেল, সুমি খান, সাজেদা হক প্রমূখ ।
সমাবেশে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সরকারি স্থাপনায় হামলাকারীদের কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে আরও দূরদৃষ্টি সম্পন্ন ও বিচক্ষণ হওয়ার পরামর্শ দেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ ও ১৯ জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। হতাহত হয়েছেন শিক্ষার্থী, পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু মানুষ। তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাংবাদিকও। সহিংসতায় সরকারি-বেসরকারি বহু স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি