চৌগাছায় প্রতিপক্ষের ছুরিকাহতে এক ব্যক্তি নিহত
চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাহতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আলী হোসেন ওরফে খোকন (২৮) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে। শনিবার রাত ৮ টার দিকে হুদাপাড়া জামে মসজিদ সংলগ্নে এই হত্যাকান্ড ঘটে।
এলাকাবাসি ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে হুদাপাড়া মহল্লার বাসিন্দা আলী হোসেন খোকনের সাথে একই মহল্লার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেন সহ কয়েক জনের কথা কাটাকাটি হয়। ধারনা করা হচ্ছে তারই জের ধরে ওই দিন রাত ৮ টার দিকে মহল্লার জামে মসজিদ সংলগ্ন জৈনক জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে একা পেয়ে প্রতিপক্ষরা তাকে উপর্যপুরি ছুরিরকাহত করে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত খোকনের ভাগ্নে শাকিল হোসেন জানান, প্রায় এক বছর আগে মামা খোকনের মাথায় সমস্যা দেখা দেয় বর্তমানে সে সুস্থ্য। কিন্তু গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময় পাগল বলে ডাকতো। শনিবার দুপুরে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং রাতে তারা মামাকে ছুরি মেরে হত্যা করে।
হাসপাতাালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নিহতের বুকের বাম পাশে উপর্যপুরি ছুরকাহতে তার মৃত্যু হয়ে বলে ধারনা করা হচ্ছে।
৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমি খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে ছুটে যাই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী হত্যকান্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে তুচ্ছ একটি ঘটনায় এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে। তদন্ত শুরু হয়েছে দ্রæতই হত্যার মুল রহস্য উদঘটনের পাশাপাশি হত্যকারিকে পুলিশ আটক করতে সক্ষম হবে।
এ দিকে স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, হত্যার শিকার আলী হোসেন খোকন ও হত্যাকান্ডের সাথে জড়িত উভয়ই মাদকসেবি। মাদকসেবন নিয়ে তাদের ভিতরে প্রায় সময় কথা কাটাকাটি হত। এছাড়া তারা নানা অপকর্মের সাথেও জড়িত। ধারনা করা হচ্ছে শনিবার দুপুরে এমনই এক ঘটনার সূত্রপাত ঘটে তাদের মধ্যে। সেই সূত্র ধরে রাতে প্রতিপক্ষরা ছুরি মেরে খোকনকে হত্যা করে।
এমএসএম / এমএসএম
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন
Link Copied