তিস্তায় ট্রলার ডুবি, ২৫ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তিন শ্রমিকের
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ডানতীরের ভাঙ্গন রোধে (নদী শাসন) ব্লক ফেলার কাজ করার সময় ট্রলার থেকে পড়ে গিয়ে তিন শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটেছে। এছাড়া এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক।
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শ্রমিক হলেন, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন (৪০) ও একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫) নিখোঁজ একজন শ্রমিকের নাম এখনো যানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদীর ডানতীরের ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে একটি ট্রলারে করে ৫০০ পিচ ব্লক নিয়ে নদীতে ফেলার জন্য ২৯ জন শ্রমিক কাজ করছিলেন। এসময় হঠাৎ করে ট্রলারটি ভারসাম্য রক্ষা করতে না পেরে নদীতে ডুবে যায়। পরে ট্রলারের চালকসহ ২৬ জন শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠে আসলেও এখোনো নিখোঁজ তিন জন শ্রমিক।
তীরে উঠে আসা শ্রমিকদের মধ্যে ৮ জন শ্রমিক আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিক নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত তাদের কোন সন্ধান মেলেনি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্লক ফেলার সময় ২৯ জন শ্রমিকসহ একটি ট্রলার ডুবে যায়। এসময় ২৬ জন শ্রমিক তীরে উঠে আসলেও তিন শ্রমিক নিখোঁজ হয়। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো. জাহিদ হাসান সিদ্দিকি ও সুদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
এসময় ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, নিখোঁজ তিন শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এছাড়া রংপুরের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধাররে জন্য কাজ করছেন। ট্রলার থেকে পড়ে নিখোঁজ তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা করা ঘোষণা দেন তিনি।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত