ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় আলী হোসেন খোকন হত্যাকান্ডে মামলা গ্রেফতার-১


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৮-৭-২০২৪ বিকাল ৫:৩২
চৌগাছায় আলী হোসেন খোকন হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্তি ৩নং আসামীকে আটক করেছেন। রোববার আসরবাদ জানাজা শেষে  মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে হত্যাকান্ডের ঘটনায় এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
থানা সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের শিকার আলী হোসেনের বড় ভাই ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদি হয়ে ২৭ জুলাই শনিবার রাতে থানায় একটি হত্যা মামলা করেন। ছয় জনের নাম উল্লেখসহ মামলায় অজ্ঞাত আরও আসামী করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্তি ৩নং আসামী উপজেলার হিজলী গ্রামের বাসিন্দা ও হুদাপাড়া মহল্লার জামাই আব্দুল মালেককে আটক করেন। তবে অন্য আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ তাদের আটক করতে পারেনি।
এ দিকে রোববার নিহতের ময়না তদন্ত শেষে বিকেলে মরাদেহ গ্রামের বাড়ি হুদাপাড়ায় এলে সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন বাদ আসর হুদাপাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, শনিবার রাতে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি আসামী আটকে অভিযান অব্যহত আছে।
উল্লেখ্য, শনিবার রাত ৮ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে আলী হোসেন খোকনকে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীরা উপর্যপুরী ছুরিকাহতে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের পর হতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা