ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সম্মেলনের ১০ মাস পর সহবতপুর ইউনিয়ন আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ২:৯

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আ’লীগের ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা অফিসে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সংক্রান্ত কাগজ প্রকাশ করা হয়। নাগরপুর উপজেলা আ’লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী'র যৌথ স্বাক্ষরে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সহবতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে মো. ফারুক হোসেন (ফালু) ও মো. উজ্জ্বল সরকার সহ মোট ৩৭ সদস্যের কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সহবতপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল সরকার বলেন, গণতান্ত্রিক ধারায় যথাযথ প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটি পেয়ে আমরা সহবতপুর ইউনিয়ন আ'লীগ আনন্দিত। আমাদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলার নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাই। সংসদ নির্বাচন থাকায় কমিটি প্রকাশে দেরি হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে আমরা তৃণমূল আ'লীগ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, প্রায় ৮ বছর পর গত ২৭ সেপ্টেম্বর (২০২৩) তারিখে টাঙ্গাইল জেলা আ'লীগ নেতৃবৃন্দদের উপস্থিতিতে সহবতপুর ইউনিয়ন আ'লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যালট-ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের ১ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও সম্প্রতি সেটি প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে

কুমিল্লা-৯ আসন, আবুল কালামকে মন্ত্রী চান ২ উপজেলাবাসী

রায়গঞ্জে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি- সিগারেট জব্দ

সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে ‘অন্যায়ের অবসান’: পররাষ্ট্র উপদেষ্টা

ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ

বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী

কুমিল্লার-৯ আসন সহ, ১১টি আসনের ৮৩ প্রার্থীর ৫৭ জনেরই জামানত বাজেয়াপ্ত

নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা

পাঁচবিবিতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুরে সিলমোহরকৃত ২০৩ ব্যালট উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১