ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দরিদ্র মেয়ের বিয়েতে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র আর্থিক উপহার প্রদান


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৯-৭-২০২৪ দুপুর ৪:৬
টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে একজন দরিদ্র বাবাকে তার মেয়ের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে আর্থিক উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে নাগরপুর সদর ইউনিয়ন এলাকায় বাবা মো. শহিদুল ইসলাম এর হাতে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থ তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক বৃন্দরা।
 
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সভাপতি এস এম আনোয়ার বলেন, আমাদের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল) এর বিশেষ সহযোগিতায় আজ আমরা এক দরিদ্র বাবার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য আর্থিক উপহার দিয়েছি। আমাদের সাংবাদিক সংগঠনের উদ্যোগে পুরো নাগরপুর উপজেলাব্যাপী এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, সহ সভাপতি আশরাফুল হক বাবু, অর্থ সম্পাদক রিপন সাহা, দপ্তর সম্পাদক মোঃ রিফাত মিয়া,সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়