মতিঝিল জোনের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোয়ার্টারের ভেতর ঝুপড়ি ঘর বানিয়ে ভাড়া দেয়ার অভিযোগ
মতিঝিল জোনের গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী আবুল কালামের বিরুদ্ধে ঘুষ সরকারী জায়গায় দোকান ও ঝুপডি ঘর বানিয়ে ভাড়া তোলার অভিযোগ পাওয়া গেছে। সরকারী কোয়ার্টারের ভিতর অবৈধ স্থাপনা বানিয়ে প্রতিমাসে ভাড়া তুলে পকেটস্থ করেন নির্বাহী প্রকৌশলী আবুল কালাম।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমাসে ভাড়া আদায়ের জন্য তার নিজস্ব লোক রফিক নামের এক ব্যক্তিকে নিয়োগ করা রয়েছে। তিনি সমাজসেবা অফিসের চাকরি করেন। এছাড়াও আবুল কালাম নির্মাণ কাজ না করেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আবার পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানোর পর একই কাজ না করে কাজ করানো হয়েছে দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা আত্তসাৎ করছেন। তাছাড়া, নিম্ন মানের কাজ করানোসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে টাকা আত্তসাতের বিষয়ে গুরুত্ব পূর্ন তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার সকালের সময়কে বলেন, আবুল কালামের বিরুদ্ধে কতৃপক্ষ বা দুদুক তদন্ত করলে প্রকৃত সত্য উৎঘাঠন হবে। মতিঝিল সরকারী কোয়ার্টারে বসবাস করা একজন অফিসার জানান, আবুল কালাম একজন দুর্নীতিবাজ রুচিহীন মানুষ যেখানে আমরা বসবাস করি, সেখানে বিল্ডিং গুলোর অবস্থা বছর পর বছর বিভিন্ন মেরামতের কাজে নামমাত্র কাজ করা হচ্ছে। যার ৭০ শতাংশ টাকা আবুল কালাম ভাগ বাটোয়ারা করে আত্মসাত করছেন। মতিঝিল জোনের ভবনগুলোতে সরেজমিনে গিয়ে উল্লেখিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তবে সব অভিযোগের ব্যাপারে নির্বাহী প্রকৌশলী আবুল কালাম অভিযো অস্বীকার করে জানান, আমি কোন স্থাপনা তৈরী বা ভাড়া দিয়ে অর্থ খাই না। এসব অবৈধ স্থাপনার উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হয়েছে। ফলে কিছু মানুষ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে