ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

হত্যা মামলায় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান কারাগারে


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৯-৭-২০২৪ বিকাল ৫:৩৭

 রাঙামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে চারটি হত্যা মামলা ও চাঁদাবাজির মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত।

রোববার (২৪ জুলাই) চারটি হত্যাকাণ্ড ও একটি চাঁদাবাজির মামলার জন্য জেলা ও দায়রা সিনিয়র জজ মো. শহীদুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা এলাকায় চারটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনার অভিযুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে। রোববার আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। একই সাথে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, অমর জীবন চাকমা সকল মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের নানিয়ারচর উপজেলার শান্তিদেব চাকমাকে হত্যা, একই উপজেলার শক্তিমান চাকমাকে হত্যা ও কালোময় চাকমাকে অপহরণে পর হত্যা, লংগদু উপজেলার নিরীহ রঞ্জন চাকমা ওরফে জঙ্গলি চাকমাকে হত্যার ঘটনার সাথে জড়িত বলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ ছাড়া ২০০৭ সালে পুলিশ বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলাও দায়ের করেন তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এসব মামলায় ইউপিডিএফ নেতা প্রসিত খীসাসহ আরও ২৯ জন অভিযুক্ত রয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। এর আগে, তিনি একই উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত