আগুনে পুড়ে ধ্বংসস্তুপ পঞ্চগড় বিএনপি অফিস, পালিয়ে বেড়াচ্ছে নেতাকর্মীরা
কোটা আন্দোলনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বিএনপির দলীয় অফিস আগুনে ধ্বংসস্তুপ ও ভাংচুরের শিকার হয়।ঘটনার পর এগারো দিন হলেও মেরামতে নজর নাই নেতাদের। কোটা আন্দোলনের ঘটনায় দেড় হাজার আসামী করে পুলিশের দুটি,২১০ জন আসামী করে স্থানীয় এক যুবকের করা আরেকটি মামলায় গা ঢাকা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার বিএনপি দলীয় অফিস গিয়ে দেখা যায়, চেয়ার,টেবিল,ব্যানার,পোস্টার, ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে।ভেঙ্গে ফেলেছে গেইট ও প্রাচীরের গ্রীল।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানান,কোটা আন্দোলন ছিল শিক্ষার্থীদের, আমাদেরও জাতীয় কর্মসূচি ছিল দলীয় অফিসে। ছাত্ররা বিক্ষোভ করছে পুলিশ টিয়ারসেল মারছে।কোন ছাত্ররা এমপির গাড়ী ভাংচুর করেছে।তার সূত্র ধরে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে ভাংচুর করেছে।তারপরও বিএনপি নেতাকর্মীদের উপর তিনটি মামলায় ১৭০০ আসামী করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬০ জনকে আটক করা হয়েছে। অফিসের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হয়নি তবে অফিসে কোন কিছু নাই চেয়ার,টেবিল,ছবি,আলমিরা টেলিভিশন সব পুড়িয়ে দেওয়া হয়েছে।দল থেকে মামলার প্রস্থুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied