ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় পার্লার থেকে এক নারী আটক, বিপুল পরিমান মাদক উদ্ধার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ১২:৩৫
বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ  বিউটি পার্লার থেকে মাদক সহ এক নারীকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ। রোববার ২৮ জুলাই রাত ৮ টার দিকে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ নং বাসার নিচ তলায় অবস্থিত ওমেন্স ডল বিউটি পার্লার থেকে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ মাদক সুন্দরী তাসমিন জান্নাতকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
 
 আটককৃত তাসমিন জান্নাত বটতৈল দক্ষিণপাড়া এলাকার মৃত সাত্তার মিয়ার মেয়ে। দীর্ঘদিন ধরে শহরের বাবর আলী গেইট এলাকার ৭/১১ বিসিস্ট্রিট খলিলুর রহমানের বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন এবং ওমেন্স ডল বিউটি পার্লার পরিচালনা করেন আসছিলেন । 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ২৮ জুলাই রোববার রাত ৮ টার দিকে বাবর আলী গেইট এলাকার ওমেন্স ডল বিউটি পার্লারে মাদক বেচাকেনার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এরপরই এইআই আলহাজ আলী তার সঙ্গীয় ফোর্স এএসআই রোকনুজ্জামান, বিকাশ মন্ডলসহ ডিবি পুলিশের ফোর্স সেখানে পৌছায়। পরে ওমেন্স ডল বিউটি পার্লার থেকে তার দেখানো মতে ভেতরের ফেসিয়াল চেয়ারের উপর হইতে  একটি কফি কালারের হেন্ডস পার্সের মধ্যে রক্ষিত অবস্থায় বিপুল পরিমান ইয়াবা ও হিরোইন উদ্ধার করে পুলিশ। 
 
পুলিশ আরো জানায়, তাসমিন জান্নাত দীর্ঘদিন ধরে পার্লার ব্যবসার ছত্রছায়ায় দেহ ব্যাবসা,মাদকসহ নানা অপকর্ম করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ তাসমিন জান্নাতকে আটক করা হয়।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার