ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কয়রায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে আ.লীগের বিক্ষোভ


মিনহাজ দিপু, কয়রা photo মিনহাজ দিপু, কয়রা
প্রকাশিত: ৩০-৭-২০২৪ বিকাল ৫:৩৬

কয়রায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০  জুলাই) বিকেলে কয়রায় উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এদিন উপজেলা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কয়রার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আ.লীগের অফিস গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে খুলনা -৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা,কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি  জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলুসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

খুলনা -৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা ব্যাহত রাখতে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করে সারাদেশে জ্বালাও পোলাও সাধারণ মানুষের জান- মালের ক্ষতি করার চেষ্টা করছে। বিএমপি জামায়াতের অপতৎপরতা সাধারণ মানুষ বুঝতে পারছে।

কয়রা উপজেলা আ. লীগের সভাপতি জিএম মোহসিন রেজা বলেন, আওয়ামী লীগ সরকার যখন উন্নয়নে ব্যস্ত তখন ঘাপটি মেরে থাকা জামাত শিবির বিএনপি সরকারের ভাবমর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে ব্যস্ত।দেশের মানুষ শেখ হাসিনার উপর আস্থা রেখে জামাত শিবিরের দেশ বিরুধী অপতৎপরতা মোকাবেলা করবে।

এসময় আরও বক্তব্য রাখেন,আবু জাফর,সহ সভাপতি কয়রা উপজেলা আ.লীগ,সাইফুল্লাহ আল মামুন সাংগঠনিক সম্পাদক কয়রা উপজেলা আ.লীগ,এসএম বাহারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক কয়রা উপজেলা আ.লীগ,আছের আলী চেয়রাম্যান ৭ং দ.বেদকাশী ইউনিয়ন পরিষদ,নুরুল ইসলাম কোম্পানি চেয়রাম্যান ৬নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ,আব্দুল্লাহ আল মাহমুদ চেয়রাম্যান ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ,উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন আ.লীগের সভাপতি,সাধারণ সম্পাদক,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়