বাকেরগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
“ভরবো মাছে মোদের দেশে-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার বাকেরগঞ্জ র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১২৪ বরিশাল -৬ আসনের বাকেরগঞ্জ সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) জনাব আব্দুল হাফিজ মল্লিক।বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রাজীব আহমেদ তালুকদার।আরো উপস্থিত ছিলেন জনাব মো:লোকমান হোসেন ডাকুয়া মেয়র বাকেরগঞ্জ পৌরসভা। উপজেলা ভাইস চেয়ারম্যান সালাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জাহানারা বেগম। বাকেরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার নাসির উদ্দিন।
সভায় বক্তারা বলেন, আমারা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ । তবে আমাদের দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের দিকে মৎস্য চাষিদের মনোযোগী হতে হবে। তা ছাড়া দেশী মাছ বিলুপ্ত হয়ে যাবে।
আলোচনা সভা শেষে তিন জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। পরে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে দেশী মাছ অবমুক্ত করেন ১২৪ বরিশাল -৬ আসনের বাকেরগঞ্জ সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) জনাব আব্দুল হাফিজ মল্লিক ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied