রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে আজ বুধবার(৩১জুলাই)সকাল ১১টা থেকে রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে এক সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা সনদ পত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান মাছুম,মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার বিথী,উপজেলা মৎস কর্মকর্তা মোঃসৌরভ-উজ-জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রাকিবুল হাসান,সমবায় অফিসার আনোয়ার হোসেন,উপজেলা সমাজ সেবা অফিসার আনোয়ার হোসেন।অনুষ্ঠানের সঞ্চলনায় করেন একাডেমি সুপারভাইজার শরিফ উল্লাহ সামছ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস চাষী,নার্সারী ও খামারীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন,দেশের অর্থনৈতিক খাতে মৎস চাষীদের ভূমিকা অপরিহার্য এবং মানুষের পুষ্টির চাহিদা মেটাতে মৎস চাষের বিকল্প নেই। মাছ চাষে জীবিকা নির্বাহ সহ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে মৎস চাষীরা।তাই ভবিষ্যতে চাষীদের পাশে থাকার আশ্বাস দেন সবাই।পরে কার্প জাতীয় ও মিশ্র মাছ সহ বিভিন্ন প্রজাতের মাছ চাষে সফল হওয়ায় তিন জন মৎস চাষীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।আলোচনা শেষে র্যালী ও পোনামাছ অবমুক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied