ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি উদীচী শিল্পীগোষ্ঠীর


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ৪:১৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই শতাধিক মানুষের প্রাণহানির প্রতিবাদে গাইবান্ধায় সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উদীচীর জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, প্রতিবাদী গান পরিবেশন করেন সহ-সভাপতি চুনি ইসলাম, বক্তব্য দেন সম্পাদকমন্ডলীর সদস্য আফরোজা লুনা, প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন পরমা ও সুষমা এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক শিরিন আকতার।

গানে-কবিতায় কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির প্রতিবাদ জানানোর পাশাপাশি বক্তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে অনাকাঙ্খিত বলপ্রয়োগের যে ঘটনা পরিলক্ষিত হয়েছে তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। একইসাথে এ আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে তাও নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক মানুষের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। আন্দোলন ঘিরে নাশকতার হাত থেকে রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ডিবি হেফাজতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কে দ্রুত মুক্তি দিয়ে দমন-পীড়ন ও হত্যা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান বক্তারা। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত