ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে আনসার ও ভিডিপি'র উদ্যোগে বৃক্ষরোপণ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৫:৯

ফুলছড়িতে আনসার ও ভিডিপি'র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি'র মহাপরিচালকের দিক নির্দেশনায় গাইবান্ধা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আরিফুর রহমানের তত্ত্বাবধায়নে জেলায় সর্বমোট ৭০৭ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ জুলাই) সকালে ফুলছড়ি উপজেলার আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া মাদরাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফি মাহমুদ সৈকত। এসময় উপজেলা প্রশিক্ষিকা মোছা. মাহমুদা হোসেনসহ, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফি মাহমুদ সৈকত বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফলজ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হিসেবে এসব চারা গাছ রোপণ করা হচ্ছে। যাতে করে উদ্ভিদকুল, প্রাণিকুল এবং সর্বোপরি বাসযোগ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভবপর হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত