সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।বুধবার(৩১জুলাই) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এস এম আল মামুন। এরপর অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আলাউদ্দীন। সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা বদিউল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত