ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ১:১৭

সিরাজগঞ্জে শুরু হয়েছে আমন ধান রোপণের মৌসুম। গ্রাম বাংলার চিরচেনা দৃশ্যের মতো এখানেও মাঠজুড়ে দেখা যাচ্ছে কৃষক- কৃষাণীদের নানা কর্মব্যস্ততা। 

সরজমিনে বৃহস্পতিবার মাঠ ঘুরে দেখা যায়, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা লাগানো নিয়ে সকাল-সন্ধ্যা চরম ব্যস্ত সময় পার করছেন। কেউ জমির আইলে কোদাল দিয়ে কোপাচ্ছেন। কোথাও কোথাও মাঠ সমান করার জন্য পাওয়ার টিলার দিয়ে চলছে মইয়ের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রায়গঞ্জে রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ১৯ হাজার ২শ ৬৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা গ্রামের কৃষক আল আমিন তালুকদার বলেন, “এই বছর বৃষ্টিপাত ও সেচের ব্যবস্থা ভালো থাকায় আমন ধান রোপণে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমরা আশা করছি, এ মৌসুমে ফলন ভালো হবে এবং আমরা লাভবান হব।” দিনমজুর রেজাউল করিম বলেন, “আমরা প্রতিদিন সকালে এসে কাজ শুরু করি এবং বিকাল পর্যন্ত কাজ করি। বৃষ্টিপাত ও সেচের সুব্যবস্থা থাকায় মাটি খুব ভালোভাবে তৈরি হয়েছে, ফলে রোপণে কোনো সমস্যা হচ্ছে না। আবহাওয়া পরিবেশ অনুকুল থাকায় শ্রমিকদের কাজের সুযোগ বৃদ্ধির পাশাপাশি তাদের আর্থিক অবস্থাও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

উপ সহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম বলেন, “আমন ধান চাষে সঠিক পদ্ধতি অনুসরণ করলে এবং সময়মতো সার ও সেচ প্রদান করলে ভালো ফলন পাওয়া সম্ভব। আমরা নিয়মিত কৃষকদের জমি পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছি। আমন ধান চাষে প্রযুক্তির ব্যবহারের দিকেও নজর দিচ্ছে কৃষি বিভাগ। আধুনিক প্রযুক্তির সাহায্যে ধানের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে উন্নত মানের বীজ এবং সার ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে, যা ফলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।”

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, “আমন ধান রোপণের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ এবং সহায়তা প্রদান করা হচ্ছে। সঠিকভাবে চাষাবাদ ও রোগবালাই প্রতিরোধের জন্য বিভিন্ন সময় কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করা হয়েছে, কৃষি উপ-সহকারীরা কৃষকদের কল্যাণে মাঠে দিনভর কাজ করে যাচ্ছে।” উপ সহকারীদের মাধ্যমে কৃষক কৃষাণীদের লাইনে ধান রোপনে উৎবদ্ধ করা হচ্ছে। 

তিনি আরো বলেন, “আমন ধানের উৎপাদন ভালো হলে কৃষকদের আয় বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে। স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধান সরবরাহ করা হবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।”

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের