ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণখানে রাজউকের বিল্ডিং কোর্ড না মেনেই ভবন নির্মাণ করা হচ্ছে


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ১:৫৯

রাজধানীর দক্ষিণখানে ফায়দাবাদ এলাকায় রাজউকের বিল্ডিং কোর্ড না মেনেই ভবন নির্মাণ করছে ভবন মালিক তাবিন হাসানের নামে এমন অভিযোগ উঠেছে।
সরজমিনে জানা যায়,  ভবনটি ফায়দাবাদ গোয়াল টেক এলাকার পুকুরপার রোডে বিল্ডিং নির্মাণ করছেন তিনি। রাজউকের নিয়ম অনুযায়ী তিন কাঠা পরিমাণ জায়গায় সাত তলা বিল্ডিং নির্মাণে চার পাশে যে পরিমাণ জায়গা থাকতে হয় সে পরিমান জায়গা ছাড়েননি তিনি।  

রাজউকের নিয়ম অনুযায়ী তথ্য সম্বলিত বোর্ড থাকার কথা  থাকলেও দেওয়া নেই কোন নির্মাণ তথ্য সম্বলিত বোর্ড। নির্মাণ শ্রমিক ও পথচারীদের জন্য নেই কোন নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে আছে হাই ভোল্টেের বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণ ভাবে থাকার কারণে  যেকোন সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা এতে আতঙ্কিত অবস্থায় চানাচন করতে দেখা যায় পথচারীদের।

নাম প্রকাশ্যে আনিচ্ছুক এক জৈনিক ব্যক্তি বলেন, এই এলাকায় এখন আতঙ্কে চলাচল করতে হয়  কখন যেন উপর থেকে ইট, কাঠ, লোহা জাতীয় ভারী বস্তুগুলো  মাথার উপরে পড়ে।  রাজউকের চোখের সামনে সেফটি ছাড়া নির্মাণ হচ্ছে ভবনটি  নির্দ্বিধায় দেখার কেউ নাই। এছাড়াও নিয়ম অনুযায়ী রাস্তা না থাকলে ভবিষ্যৎএ ড্রেনেজ ব্যবস্থা বিঘ্ন ঘটা-সহ  বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় এম্বুলেন্স, রিকশা চলাচল  কখনোই সম্ভব হবে না।

এ বিষয়ে মুঠোফোনে ভবন নির্মাণকারী মালিক তাবিন হাসান এর সাথে কথা বললে তিনি প্রতিবেদককে বলেন, হ্যাঁ আমার বোনের বিল্ডিং করছি। আপনে আসেন আইডি কার্ড দেখান সাংবাদিক তো অনেক থাকে।  আর যা জায়গা ছাড়ার দরকার সেটা রাজউক দেখছে তারা তো আসছে গেছে তারা ঐভাবে মাপছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল