কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেন নৌ-পুলিশ
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝাউবন,জাতীয় উদ্যান এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের জোয়ারে যে কোনো সময়ে সৈকতের তীরে এসে আটকায় মরদেহটি। পরে স্থানীয়রা দেখে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় লাশ নিয়ে যায়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।
প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কোনো এক জেলের মরদেহ হতে পারে। তার গায়ে একটি সদর সেন্ডেল গেঞ্জি রয়েছে ও তার মাজার সাথে জালের কাঠি এবং তাবিজ বাদা রয়েছে। তাই গত কয়েকদিন সমুদ্র উত্তাল থাকায় অনেক জেলে নিখোঁজের জিডি রয়েছে তাই সে-সকল পরিবারকে খবর দেয়া হয়েছে। এই ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০