ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা খুন গ্রেফতার (৬) ডিসির সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ৩:১৬

রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

পুলিশ বলছে, মোহাম্মদপু বিভিন্ন ফুটপাতে ও জমিজমার ব্যবসা বানিজ্য নিয়ে তাদের মধ্যে ঝুটঝামেলা ছিলো দীর্ঘদিনের এরই কারণে খুন হন কামাল। আমরা আরো তদন্ত করে দেখছি এর সাথে কারা জড়িত রয়েছে। ডিসি বলেন, তাজেল গাজী ৩০ হাজার টাকায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটি প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। 

শ্রমিকলীগ নেতা তাজেলসহ গ্রেফতারকৃত অন্যরা হলো- ইকবাল হোসেন (২২), মো. শাকিল (২৫), মো. রাকিব (১৯), মো. ইব্রাহিম (১৯) ও মো. সুজন (২৪)।

বৃহস্পতিবার ১ আগস্ট সকালে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে গত সোমবার (২৯ জুলাই ) রাতে কয়েকজন যুবক কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের বাবা মো. আলম চাঁন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে নেমে সুজন নামের একজনকে গ্রেফতার করা হয়। সুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেয়। এরই সূত্র ধরে মোহাম্মদপু থেকে শ্রমিকলীগ নেতা ও তার কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

শ্রমিক লীগ নেতা তাজেলের বিষয় ডিসি আজিমুল বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায়  ফুটপাতসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ করত তাজেল গাজী। এছাড়া এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। ফুটপাত নিয়ন্ত্রণ ও ছোটখাটো ব্যবসা নিয়ে নিহত কামালের সঙ্গে দ্বন্দের জেরে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানান ডিসি তেজগাঁও। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল