ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরীর স্বরণে শোকসভা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরীর স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) আমেরিকার পেনসিলভানিয়ার কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অফ পেনসিলভানিয়া ইউএসএ, ইনক এই শোকসভার আয়োজন করে।
শোকসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও মরহুমের ছেলে ইব্রাহীম চৌধুরী রাকিব, প্রচার সম্পাদক জহিরুল আলম নয়ন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মাহফুজুল হক চৌধুরী ছিলেন একজন মানবদরদী মানুষ। তিনি শুধু মুছাপুর ইউনিয়নের জনগণের কাছেই জনপ্রিয় ছিলেন না, তিনি পুরো কোম্পানীগঞ্জের মানুষের কাছেই জনপ্রিয় ছিলেন। তিনি মুছাপুর ইউনিয়ন থেকে তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। বিশেষ করে মুছাপুর ইউনিয়নে শিক্ষার প্রসারে তিনি একাধিক স্কুল, মাদরাসা প্রতিষ্ঠা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার