শোকাহ আগস্ট উপলক্ষে খাগড়াছড়িতে শোক মিছিল ও সভা
শোকাহ আগস্ট উপলক্ষে খাগড়াছড়িতে শোক মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (০১ আগস্ট ২০২৪) দুপুরে জেলা আওয়ামী লীগে কার্যালয় থেকে সংগঠনটির সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,বঙ্গবন্ধু আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। আজ আমরা মাথা উঁচু করে কথা বলতে পারছি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে নেতাকর্মীদের শতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তারা এদেশের ভালো চায়না বলেই তারা সাধারন মানুষের ক্ষতিসহ ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করে সকলকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম।
এছাড়াও এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার,শতরূপা চাকমা,এড.আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন,ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন