ধামরাইয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় ২ কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান। অভিযানে বিসমিল্লাহ অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা ও কেবিসি এগ্রো ফুড লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। ধামরাই উপজেলার দুটি প্রতিষ্ঠান আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের কারনে এ জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪