ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী গ্রেপ্তার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৮-২০২৪ রাত ৯:১৪

কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে জুড়ী শহরে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন ওসমান গণি (২৪)। আজ (বৃহস্পতিবার) বাবার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করা হয়েছে।

ওসমান জুড়ী শহরের একমাত্র পত্রিকা এজেন্ট সংবাদ বিতানের সত্ত্বাধিকারী আবুল কালামের পুত্র এবং কুলাউড়া সরকারি কলেজের স্নাতক ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থী।

ওসমানের বাবা আবুল কালাম জানান, বৃহস্পতিবার দুপুরে ডিবি পরিচয়ে কয়েকজন লোক সংবাদ বিতান থেকে ওসমানকে তুলে নিয়ে যান। ওসমান কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়।

মৌলভীবাজার ডিবি'র অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ জানান, ওসমান বড়লেখা থানার একটি মামলার আসামি। তাকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী আটক ওই শিক্ষার্থীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান