ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের বিশাল শোক র‍্যালী


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৪ দুপুর ১২:১০

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র‍্যালীর আয়োজন করেছে মিরসরাই উপজেলা আওয়ামলীগ। র‌্যালীটি বৃহস্পতিবার  বিকেলে মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায়  সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

এসময়  চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবতী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাৎ হোসেন মনছুর,মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন,

 চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া  ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা সহ উপস্থিত ছিলো  সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এতে প্রধান অতিথি মাহবুব উর রহমান রুহেল বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি আমাদের থেকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করা যাবে না। আজকে সকলের উপস্থিতি এটা প্রমাণ করে যে— আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর চেতনায় রাজনীতি করি।

কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে রুহেল বলেন, আমাদের নতুন প্রজন্ম অনেক সেনসেটিভ। তাদের উস্কে দিয়ে ও তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামায়াত-শিবির আমাদের তৈরি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ছাত্রদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত

সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২

সবুজের মাঝে জীবন খুঁজছে সরকার, এর মধ্যে-ই কাটা পড়লো ছায়াঘেরা পাইকড় গাছ

ঘটনা জালিয়াতির, দণ্ড সরকারি কাজে বাধার, এসিল্যান্ডের বিরুদ্ধে কারসাজির অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হাতকড়াসহ আসামি চম্পট, এলাকায় চাঞ্চল্য

শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে

জনতা ঘাটে পৌঁছানোর পথেই দুর্ভোগ, ভাঙা সড়কে কষ্টে মনপুরাবাসী

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভূটানের GMCA প্রতিনিধি দল