বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় ছাত্র-জনতার ‘গণমিছিল’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র হত্যা, ছাত্র গ্রেফতার মুক্তিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে গাইবান্ধায় ‘গণমিছিল’ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজে বিভিন্ন মসজিদে দোয়া ও নামাজের পরে জেলা শহরের বড় মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে জুম্মার নামাজের পর শহরের বড় মসজিদের সামনে থেকে বৃষ্টি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি কাচারি বাজার, পৌরপার্ক হয়ে ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বৃষ্টির মধ্যেই একপর্যায়ে রাস্তায় বসে অবস্থান নেয় ছাত্র-জনতা। এতে ডিবি রোডের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় ছাত্র-জনতা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাঠি-গুলি টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’-সহ নানা স্লোগান দেন।
প্রায় আধাঘন্টা পর আবারও গণমিছিল শুরু হয়। মিছিলটি সার্কুলার রোড হয়ে, শনি মন্দির সড়ক দিয়ে আবারও পৌরপার্কের সামনে ডিবি রোডে উঠে এগিয়ে যেতে থাকে। পরে পুরাতন জেলখানা মোড়ে জিরো পয়েন্টে মিলিত হয় ছাত্র-জনতা।
এসময় শিক্ষার্থীরা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুুলশ মোতায়েন করা হয়েছে
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied