দুমকীতে সড়ক দূর্ঘটনায় প্রাণগেল এনজিও কর্মীর
দুমকীতে মোটর সাইকেল - ট্রাক মুখোমুখি সংঘর্ষষে মোঃ জাকির হোসেন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে লেবুখালী বাউফল মহাড়কের দুমকী সাতানি ভাঙ্গার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে জাকির দুমকী থেকে বরগুনায় বাড়ির উদ্দেশ্য নিজ মোটর সাইকেলে ভাঙ্গার মোড় এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা দুমকী মডেল মসজিদের পন্য পরিবহনকারী দ্রুতগামি খোয়াভর্তি ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন জাকির। স্থানীয়রা উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জাকির বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আ. ছালামের ছেলে ও কোডেক এনজিও দুমকী শাখায় কর্মরত ছিলেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়
প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে
রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ
মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
Link Copied