ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় দিনভর বৃষ্টি; দূর্ভোগে শ্রমজীবী মানুষেরা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ১:৬

চলছে শ্রাবন মাস। দিনভর বৃষ্টি হচ্ছে। কখনো ভারি বর্ষণ, কখনো গুঁড়ি গুঁড়ি। থেমে থেমে সারাদিন বৃষ্টি চলছে। যার ফলে দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারো ছেলে -মেয়ের লেখাপড়ার খরচ, কারো আবার বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চিন্তায় কাটছে দিন। সীমাহীন দূর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। একদিকে কারফিউ জারি অপরদিকে আষাঢ়ের বৃষ্টি এ দুয়ের ভাবনায় ভারি হচ্ছে তাদের চিন্তার বোঝা। সরেজমিন উপজেলার শতখালী, আড়পাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এক শ্রেণির খেটে খাওয়া মানুষ বৃষ্টির মধ্যেই চালিয়ে যাচ্ছেন নিজের কর্ম। অপরদিকে কৃষাণের কাজ থেমে থাকলেও থেমে নেই ভ্যানচালকের ভ্যান চালানো। ভ্যানের ওপরে পলিথিন টানিয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভাড়া নিয়ে ছুটে চলছেন বিভিন্ন এলাকায়। এমনই একজন ভ্যান চালক সোহাগ মিঝি।

তিনি বলেন, ‘মাথায় কিস্তির চাপ, তাই ঘরে না থেকে টাকা আয় করতে বেরিয়ে পড়লাম। তবে কিস্তির টাকা জোগাড় করা মনে হয় সম্ভব হবে না।’ অপর একজন কলার দোকানি ফয়সাল মোল্লা বলেন, ‘বৃষ্টির দিনে বেচা-কেনা খুবই কম। ছেলেডার প্রাইভেট খরচের টাকা জোগাড় করতেই কলা বিক্রি করতে এসেছি তবে পুরো কলা মনে হয় আজ বিক্রি হবে না।’ এদিকে নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে অনেকেই ছাতা মাথায় দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের দিকে। বৃষ্টি ঘন দিনে চায়ের দোকানের আড্ডা চলছে সমানে। দেশে চলমান ঘটনা নিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে বাজিমাত কথা। সঙ্গে সমানে ফুকাচ্ছেন চা ও বিড়ি।চায়ের দোকানে গল্পে মজে থাকা কয়েকজন লোকের সঙ্গে কথা হলে তারা জানান, সারাদিন বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে আর কি করব, তাই চলে আসলাম চায়ের দোকানে। বৃষ্টিতে বাড়ি থাকতে ভালো লাগে না দোকানে এসে লোকের সঙ্গে কথা বললে সময় কেটে যায় তাই চায়ের দোকানে বসেই গল্প গুজব করছি।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা