নিরাপত্তার স্বার্থে ঢাকার কিছু রাস্তায় নেই ট্রাফিক পুলিশ
শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর একাধিক এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে অনেকটা স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ঢাকায় নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কিছু এলাকায় এখনো ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলনকারীদের নামে ৬৯টি পুলিশ বক্স ভাঙচুর-অগ্নিসংযোগ, দুটি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়, চারটি সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়, দুটি পুলিশ ফাঁড়ি ও তিনটি থানায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।
পাশাপাশি পুলিশের বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। এতে মোট ৬১ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েন্সল্যাব, শান্তিনগর, মিরপুর-১০, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, প্রগতি সরণি ও যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।
এ সময় তারা, ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’, ‘আমার ভাই জেলে কেন’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’ বলে স্লোগান দেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে