ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সংহতি সমাবেশ
সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধায় শিক্ষক-শিক্ষার্থী অবিভাবক ও পেশাজীবী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে নিপীড়নবিরোধী নাগরিক সমাজ গাইবান্ধার আয়োজনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এই সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য দেন, অধ্যাপক (অবঃ) মাজহারুল মান্নান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা শাখার সমন্বয়ক মঞ্জুরুল আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক রোকেয়া খাতুন, গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ও জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সদস্য শামীম আরা মিনা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে জনতার ঢেউ বাঁধ ভেঙেছে। আছে হামলা-মামলা, গুম ও গ্রেপ্তারের ভয়, কিন্তু কোনো বাধাই থামাতে পারছে না জনস্রোতকে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ করছেন, নেমে এসেছেন সড়কে। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গানাসাস মার্কেটের সামনে থেকে ডিবি রোডের পৌর পার্কের মোড়ে গিয়ে ইউটার্ন নিয়ে আবার ওইখানে এসে শেষ হয়। পরে সেখানে কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত