ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের বিচারের দাবীতে খানসামায় বিক্ষোভ সমাবেশ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৫:১৪

বৃষ্টি উপেক্ষা করে সারাদেশের কোটা আন্দোলনের শিক্ষার্থী নিহতের বিচারের দাবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল রাতে উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সংগীত পরিবেশন করা হয়।

শনিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় সাধারণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলার পাকেরহাট ধানহাটি থেকে গণমিছিল বের হয়ে পাকেরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে তারা স্লোগান দেন, আমার ভাই মরলো কেন? খুনি হাসিনা জবাব দে। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমার ভাই মরলো কেনো? প্রশাসনের জবাব চাই। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এছাড়াও পুলিশের উদ্দেশ্য ভুয়া ভুয়া স্লোগান দেন।

গণমিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের সুষ্ঠু বিচার, আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারে নিহতের খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন