ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে রেশনের আটা চুরির প্রতিবাদে কর্মবিরতিও বিক্ষোভ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৫:৪৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুসকুড়ি চা বাগানে শ্রমিকদের জন্য বরাদ্ধ রেশনের আটা চুরির ঘটনার সাথে জড়িত চা বাগানের গোদাম বাবুকে প্রত্যাহারের দাবীতে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকেরা। 
শনিবার (৩ আগষ্ট) সকাল থেকে চা বাগানের কাজে না গিয়ে বাগানের অফিসের সামনে জড় হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে চা বাগানের রেশন বিতরনের দায়িত্বে থাকা স্বপন বুনার্জী চা বাগানের গোদাম থেকে আটা সরাচ্ছেন খবর পেয়ে কয়েকজন যুবক সেখানে উপস্তিত হন। এসময় চা বাগানের গোদামের সামনে থেকে একটি টমটমে থাকা ৮৩ কেজি আটা সহ বাগানের গোদাম বাবু স্বপন বুনার্জী ও চা বাগানের হেড ক্লার্ক পরিতোষ গোয়ালাকে আটক করে বাগান কর্তৃপক্ষকে জানায়। পরে বাগানের সহ ব্যবস্থাপক এসে ঘটনার সাথে জড়িতদের বিচার করবেন বলে আটককৃতদের নিয়ে চলে যান। কিন্তু এই ঘটনার দুই দিন পেড়িয়ে গেলেও গোদাম বাবুকে চা বাগান থেকে প্রত্যাহার না করায় চা বাগানে কর্মবিরতি করে আন্দোলন করেন তারা।

শনিবার দুপুরে ফুসকুড়ি চা বাগানে গিয়ে দেখা যায়, চা বাগানের অফিসের সামনে জড় হয়েছেন চা বাগানের নারী পুরুষ শ্রমিকেরা।তাদের দাবী আদায়ে দিচ্ছিলেন নানান শ্লোগান। 

চা বাগানের শ্রমিক আকাশ বুনার্জী বলেন, স্বপন বুনার্জী চা বাগানের রেশনের দায়িত্ব পাওয়ার পর থেকেই শ্রমিকরা রেশন ওজনে কম পান। গত বৃহস্পতিবার আমরা হাতে নাতে আটা চুরদের ধরি। কিন্তু বাগান কর্তৃপক্ষ এখনো সেই চুরদের চা বাগান থেকে প্রত্যাহার করেন নি। আমরা চা বাগানে কর্মবিরতি করে আন্দোলন করছি। যতদিন এই চুরদের চা বাগান থেকে প্রত্যাহার না করা হবে আমাদের আন্দোলন চলবে।

নারী শ্রমিক মঞ্জু বুনার্জী বলেন, আমরা সারা সপ্তাহ কাজ করে মজুরির সাথে যে রেশন পাই সেটা থেকেও চুরি হয়ে যায়। কোম্পানি আমাদের জন্য যে বরাদ্ধ দেন সেটার পুরোটা আমরা পাই না। প্রতি সপ্তাহেই আমরা রেশনের আটা ৩০০ গ্রাম, ৫০০ গ্রাম কম পাই। যদি কেউ প্রতিবাদ করেন তাহলে এর কোন প্রতিকার আমরা পাইনা। এই ভাবেই চা বাগান চলছে। মালিক পক্ষ এসব বিষয় জানেন না।

এই বিষয়ে জানতে ফুসকুড়ি চা বাগানের সহ ব্যবস্থাপক হুমায়ুন কবিরের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত স্বপন বুনার্জীর মোঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন ধরেন নি।

এমএসএম / এমএসএম

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সীমান্তের ৩৩ বেকার যুবকের হাতে দক্ষতার চাবিকাঠি, প্রশিক্ষণ দিল বিজিবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বড়লেখার নিজাম, শেষবার মুখটা দেখতে স্বাজনদের আকুতি

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

বন বিভাগ চট্টগ্রাম উত্তর: কর্মস্থলে অনুপস্থিত, তোলেন দুই রেঞ্জের মাসোয়ারা

শরতের স্নিগ্ধতা শ্বেত-শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

সিএফ’র ছত্রছায়ায় ভালুকায় বনের সম্পদ লুটপাট

নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার

শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত