বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে আ. লীগের প্রতিবাদ সভা
সারাদেশে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি, জামাতের নৈরাজ্য দেশী ও আন্তর্জাতিক বিরোধী চক্রের ষড়যন্ত্র, রাষ্ট্রীয় সম্পদ, দলীয় কার্যালয়, ব্যক্তিগত সম্পদ ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামীলীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে।
শনিবার সকালে মাদারীপুর শহরের পৌর কমিনিউটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মাদারীপুর জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির,আজাদ মুন্সি, বজলুর রহমান মন্টু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, প্রমূখ।
সেসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বিএনপি, জামাত আন্দোলনের নামে রাষ্ট্র ও দেশের সম্পদ ধ্বংসের খেলায় মেতেছে।
বক্তারা আরো বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভাল চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে। তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।
প্রতিবাদ সভায় জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ম আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
Link Copied