রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী
শিক্ষার্থী হয়রানী বন্ধ ও সারাদেশের রাজপথ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারে দাবীতে সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরে কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি কর্মসুচীতে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায়, সিপিবি সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনি কান্ত হাজং, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সদস্য সামছুল আলম খান প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনগনের ওপর আইনবিরোধী নিপিড়ন-নির্যাতন ও অহেতুক হয়রানি বন্ধ এবং রাজপথ থেকে সরকারি পেটোয়া বাহিনী প্রত্যাহারের দাবী জানাই। পেটোয়া বাহিনী দিয়ে কোনদিন যৌক্তিক আন্দোলন বন্ধ করা যায়না। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষার্থীদের রক্ত ঝড়ুক আমরা চাইনা। পেটোয়াবাহিনী যাদের নির্বিচারে হত্যা করেছে, ওই হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার করতে হবে।
সারাদেশে অহেতুক মিথ্যা মামলা ও এইচএসসি পরীক্ষার্থীদের হয়রানী বন্ধ সহ দেশের শিক্ষাঙ্গন খুলে দেয়ার জন্য জোর দাবী জানানো হয়।
এমএসএম / এমএসএম
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ