ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামীলিগ এর প্রতিবাদ মিছিল


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ৪:৩৯

দেশব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠীত হয়েছে। 

৪ আগষ্ট সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের নেতৃত্বে মিছিল এসে  উপজেলা আওয়ামীলিগ কার্যালয়ের সামনে জড়ো হয়।এরপর প্রতিবাদ সভা করে সন্দ্বীপ টাউনের মূল সড়কে। 
 দলীয় নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মুহু মুহু শ্লোগানে প্রতিবাদের ভাষা জোড়ালো হয়ে উঠে। তারা শ্লোগানে শ্লোগানে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধ কঠোর হুশিয়ারী প্রদান করে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলাউদ্দীন বেদন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন, উপজেলা চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সহ আওয়ামীলিগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।উক্ত আন্দোলনে আওয়ামীলিগের দলীয় বিভেদ ভুলে অনেককে একাত্বতা পোষন করতে দেখা গেছে। 

বক্তারা বলেন কোটা আন্দোলনের উপর ভর করে যারা সরকার পতনের নীল নকশা তৈরি করছে তাদের কঠোর ভাবে দমন করা হবে। কোটা আন্দোলন আর কোটা আন্দোলনে নেই,সেই সুযোগে বিএনপি জামাত দেশের উন্নয়ন ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চীরতরে বিনাশ করতে চায়, তাদের এই অসৎ উদ্দেশ্য কোন ভাবে সফল হতে দেওয়া যাবেনা। আমরা শেখ হাসিনার উপর পুর্ন আস্থা ও ভরসা রেখে দেশের বিরুদ্ধে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কঠিন হস্তে দমন করতে সব সময় রাজপথে থাকার অঙ্গীকার করছি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ