জুড়ীতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ৬টি ইউনিয়নের শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ জুন) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. ইমরান হোসাইন, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীকান্ত দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাই আগামী প্রজম্মকে একটি সুন্দর ও সুস্থ জাতি উপহার দেয়ার লক্ষ্যে সরকারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, আগামী ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫০০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার শিশুসহ মোট ২২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ইতোমধ্যে প্রচার-প্রচারণাসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied