ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নতুন সময়সূচিতেও হচ্ছে না এইচএসসি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ২:৫

চার দফা স্থগিতের পর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন এ সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সয়াকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে৷
স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কি না, জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি। এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

T.A.S / T.A.S

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার