ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কুয়াকাটা ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:২৭
পটুয়াখালীর কুয়াকাটায় বৈষম্যবিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ করেছে কলাপাড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৬ আগস্ট) কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইনে শান্তি সমাবেশ করা হয়। পরে পর্যটন থেকে শান্তি মিছিল বের করে শহরেরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।
 
কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, গোলাম মাহমুদ সবুজ, ববি সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক জোবায়ের ইসলাম তালহা, মোহাম্মদ মহিম, বিএম কলেজ সমন্বয়ক জিনিয়া কাজীসহ কলাপাড়াস্থ সারাদেশের শিক্ষার্থীদের অনেকে।
 
অনুষ্ঠানে নিহতদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়। আয়োজিত শিক্ষার্থীরা  দেশ বাসিকে জ্বালাও পোড়াও বন্ধে জোড় অনুরোধ জানান। তারা জানায়, মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান আমরা সার্বক্ষণিক পাহাড়া দিবো। এবং কোনো দুষ্কৃতিকারী যদি ছাত্র সমাজের ভাবমূর্তি নষ্ট করার জন্য কোনো প্রকার অপ্রতিরোধ্য ঘটনা ঘটানোর চেষ্টা করলে প্রতিহত করা হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬