ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে কাদীয়ানী ও আওয়ামীলীগ নেতাদের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৬-৮-২০২৪ বিকাল ৫:১৮
শেখ হাসিনার পতনের পর আওয়ামীলীগ নেতাদের বাড়িতে ও পঞ্চগড়ের আহমদ নগরে কাদিয়ানী সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়া ও হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ তারা নিন্দা জানিয়ে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ ও নিন্দা জানান
।  এসব ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে চৌরঙ্গী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সমাবেশে প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি বলেন হামলার ঘটনার তিব্রনিন্দা জানাচ্ছি। যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। অন্যদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। জেলা জজ কোর্টে সাংবাদিকদের বিএনপির নেতারা জানান, কাদিয়ানী সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এসব হামলার ঘটনায়  বিএনপি জামায়াতের কেউ জড়িত নয় বলে দাবী করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনকে নস্যাৎ করে দেশ কে অস্থিতিশীল বানানোর জন্য একটা মহল এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রিনা পারভিন, যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এম এ বারী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কাদিয়ানী সম্প্রদায়ের উপর হামলা ও বিভিন্ন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পঞ্চগড় জামায়াতে ইসলামী বাংলাদেশ। জেলা আমির ইকবালুর রহমান  সাংবাদিকদের বলেন, কাদীয়ানী সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আমরা ব্যাথিত। এসব হামলায় জামায়াত বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি। যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি।
শেখ হাসিনার পতনের পর পঞ্চগড়ে জেলা আওয়ামীলীগের কার্যালয় সহ অন্তত: অর্ধশতাধিক আওয়ামীলীগ নেতা কর্মীদের বাড়িতে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ি ও অ্যসিলেন্ডের গাড়ি ভাংচুর করা হয়। এতে একজন আনসার সদস্য আহত হয়। সোমবার বিকেলে সদর উপজেলার আহমদ নগরে কাদিয়ানি সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়া শুরু করে কিছু দুর্বৃত্ত। এতে প্রায় ২৫ টি বাড়ি ভস্মিভুত হয়। আহত হয় ১২ জন। পরে ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে