ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

অনলাইনে পন্যের মূল্য কম দেখে কেনাকাটায় অগ্রিম পেমেন্ট করলেই প্রতারিত হবেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২১ রাত ২:২৫

অনলাইনে পণ্যের মূল্য কম দেখে কেনাকাটায় অগ্রিম পেমেন্ট করে প্রতারিত না হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের প্রতিষ্ঠাতা এস এম আশিক বিল্লাহ। কিছু কিছু অনলাইন  প্রতারক অনলাইনে মোটরসাইকেল, বাচ্চাদের মোটরসাইকেল, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল, ফার্নিচার, ক্লথ আইটেমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কম দেখিয়ে বাহারি  বিজ্ঞাপন দিয়ে জনগণের সাথেই প্রতারণা করে, অনলাইনে কেনাকাটাই বুকিং কনফার্ম করার ক্ষেত্রে যে সকল পেজে ৩০০, ৫০০ বা ১০০০ টাকা চাইবে, সে সকল পেজ ই ভূয়া, এরা বড় ধরনের অনলাইন প্রতারক, অগ্রিম দিলেন তো ফেঁসে গেলেন। ৩০০, ৫০০ বা হাজার টাকা অগ্রিম নেয়ার পরের দিনই ওই অনলাইন প্রতারক ডেলিভারি ম্যান সেজে আপনাকে কল করে বলবে আপনার পণ্য নিয়ে আসছি, বাকি টাকা দিয়ে ওটিপি কোড নেন। ওটিপি কোড ছাড়া ডেলিভারি দিতে পারব না, তখন সরল মনে অনেক মানুষই সব টাকা দিয়ে দেয় পরে আর মাল পাই না, এই প্রতারকগণ কাস্টমারদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে একই পণ্যের বিপরীতে দু তিনবার সম্পূর্ণ মূল্য নিয়ে নেয়। পরে কাস্টমারকে ব্লক করে দেয়, এমনকি কাস্টমারকে কোন প্রকার মালও দেয় না। এই অনলাইন প্রতারকগণ দীর্ঘদিন ধরে অনলাইনে ভুয়া পেজ খুলে ভুয়া বিজ্ঞাপন দিয়ে দেশের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারক গুলো বেশিরভাগই নড়াইল জেলার বাসিন্দা, আমিও ওই জেলার বাসিন্দা, ওই এলাকার কিছু কিছু অনলাইন প্রতারক মাঝে মধ্যে পুলিশের কাছে ধরা খেলে, বাচার তাগিদে কিছু সুবিধা পাবার আশায় আমার নাম ব্যবহার করে, আমি দুবার ইউপি চেয়ারম্যান ইলেকশন করেছি, আমার প্রতিপক্ষ গ্রুপের অনলাইন প্রতারকরা পুলিশের কাছে ধরা খেলে উল্টা আমাকে ফাঁসিয়ে দেয়, দেশবাসীর প্রতি অনুরোধ, অনলাইন কেনাকাটাই কখনো অগ্রিম পেমেন্ট করবেন না, মনে রাখবেন ভালো ব্যবসায়ী কখনো আপনার কাছে অগ্রিম চাইবে না, মাল ডেলিভারির পর টাকা নিবে, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ এই নিউজটা বেশি বেশি প্রচার করলে জনগণ সচেতন ও উপকৃত হবে। সরকারের প্রতি বিনীত অনুরোধ জনস্বার্থে এই নিউজটা বেশি বেশি প্রচার  করলে জনগণ সচেতন ও উপকৃত হবে। পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ এই অনলাইন প্রতারকগণকে আইনের আওতায় আনার জন্য।

রিয়াদ / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার