ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

অবশেষে কর কর্মকর্তা-লিংকন রায় ১৪৬ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ১:২৬

সরকারের শতাধিক কোটি টাকার রাজস্ব ক্ষতির সাধন করায় ঢাকা কর অঞ্চল-৫ এর উপ কর কশিনার, উৎস কর ব্যবস্থাপনা ইউনিট এর লিংকটন রায়কে চাকরি থেকে সামনিয়ক বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এর অভ্যান্তরীন সম্পদ বিভাগ কর-২ শাখা এর সচিব মো. আব্দুর রহমান খান এফসিএমএ রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেন।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লিংকন রায়, উপ কর কশিনার উৎস কর কমিশনার উৎস কর ব্যবস্থাপনা ইউনিট, ঢাকা অঞ্চল-৫ এ কর্মরত থাকাকালে তৎপূর্বে কর্মরত উপ কর কমিশনার জানে আলম কর্তৃক ধামসুর ইকোনমিক জোন লি. এর ২০২০-২০২১ এব ২০২১-২০২২ করবর্ষের নিষ্পত্তিকৃত আয়কার মামলা নতুন আদেশপত্র (আইটি-৩৯) এবং কর নির্ধারনী আদেশ (আইটি ৮৮৯) সৃজনের মাধ্যমে নুতন কর দাবীর সৃস্টি করা হয়েছে। এতের সরকারের একশ’ ছেচল্লিশ কোট ২৭ লাখ, ৪৬ হাজার, ৫৫৩ টাকা রাজস্ব ক্ষতি সাধন করা হয়েছে। এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, লিংক রায়, উপ কর কমিশনার, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট, ঢঅকা (প্রাক্তন উপ কর কশিনার, কর অঞ্চল-৫) কে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপন) বিধামালা-২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  
এদিকে নথি গায়েব করে কর ফাঁকির ঘটনা প্রমাণিত হওয়ায় ‘কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায় সহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকিতে সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার কমিশন এই মামলার অনুমোদন দেয়। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দ্রুততম সময়ের মধ্য দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন। 
এর আগে গত ১০ জুলাই একটি করদাতা কোম্পানির আয়কর নথি গায়েব করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে ঢাকার কর অঞ্চল-৫, সার্কেল-৯০ (কোম্পানি)-এর অফিসে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, উক্ত অভিযানের সময় ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা কম কর নির্ধারণী আদেশের মূল ফাইলগুলো খুঁজে পায়নি এনফোর্সমেন্ট টিম। এগুলো উদ্দেশ্যমূলক গায়েব করা হয়েছে মর্মে টিমের সদস্যদের কাছে প্রতীয়মান হয়। অভিযানকালে অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ করবর্ষের মাসিক কর নির্ধারণ রেজিস্ট্রার ৪-এর পৃষ্ঠা নম্বর ৩-এর ৪৪ ও ৪৫ নম্বর ক্রমিকে টিআইএনধারী একটি প্রতিষ্ঠানের অনুকূলে কর মওকুফ সুবিধা দেওয়া হয়েছে। তাতে ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের দুটি মামলার বিপরীতে কর্তৃপক্ষের নির্ণয় করা আয়ের বিপরীতে কর দাবির পরিমাণ যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ টাকা ও ৭৩ কোটি ৬১ লাখ টাকা। সবমিলিয়ে ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে মামলা দুটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচিত হয়।

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন