নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তানের হাতে পূর্বাচলে জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন (৩) কাঠা জমির দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে জমির এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা
নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির পুত্র মেঘ যেন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে এবং তার জীবনের অপূরণীয় ক্ষতির কিছুটা হলেও লাঘব করতে রাষ্ট্রীয়ভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এর উদ্যোগে রাজউক এর পক্ষ থেকে এই প্রয়াস নেওয়া হয়।
এসময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম-সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত সকলেই এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিহত সাংবাদিক দম্পতির আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, ২০১২ সালে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও তার স্ত্রী সাংবাদিক মেহেরুন রুনি। তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ সেই সময় ছিল মাত্র পাঁচ বছর বয়সী। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উদ্যোগে রাজউক এর আওতাধীন পূর্বাচলের এই জমি হস্তান্তরের মাধ্যমে মেঘের ভবিষ্যতের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
এমএসএম / এমএসএম
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র্যালি অনুষ্ঠিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা
রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা