ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জাপানে শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৩:৩৩

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবারের এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে কোনও ধরনের অস্বাভাবিক ঘটনা দেখা যায়নি। দেশের সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
জেএমএ বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিয়ুশুর মিয়াজাকি অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারে পৌঁছেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে।
এনএইচকে বলেছে, পশ্চিমাঞ্চলীয় কিয়ুশু ও শিকোকু দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামি হতে পারে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
জাপানের ভূমিকম্পের ঘটনা একেবারে সাধারণ। বিশ্বের অন্যতম ভূমিকম্প সক্রিয় এলাকাও জাপান। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই জাপানে ঘটে থাকে।
এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল সেটি। ওই সময় ভূমিকম্পের পর দেশটির বিশাল সুনামি আঘাত হানে।

T.A.S / T.A.S

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

নিয়োগের ৫ দিনের মধ্যে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া

তুরস্কের ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

অভিজিতের পর আটক নেহা বোরাও