আসলাম চৌধুরীর অপেক্ষায় নেতাকর্মীরা
দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতার বাহিরে থাকা বিএনপির নেতাকর্মীরা আত্মগোপন থেকে বেরিয়ে এসেছেন। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে চলেছেন।
গত দুইদিনে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু বিএনপির যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রামের আলোচিত নেতা আসলাম চৌধুরী এখনো কারাগারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা টানা এত বছর কারাগারে বন্দি ছিলেন না। এবার আসলাম চৌধুরীর ফেরার অপেক্ষায় নেতাকর্মীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল বাহার বলেন, আসলাম চৌধুরী চট্টগ্রামের গণমানুষের নেতা। গত ৯ বছর মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল। এখন পর্যন্ত ৬৮ টি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আদালত থেকে কয়েকবার জামিনে মুক্তি পেলেও আবার জেলগেটে অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী করা হয়েছে। তিনি আরো বলেন , অচিরেই তিনি ফিরবেন, বীরের বেশে কারাগার থেকে চট্টলার মাটিতে পা রাখবেন। ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে দেশে নতুন যে সূর্যের উদয় হয়েছে তা অক্ষুণ্ন রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশের সম্পদ যেন কোনভাবেই ক্ষতি না হয় সেদিকে সজাগ থাকতে আসলাম চৌধুরী নির্দেশ দিয়েছেন। স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেড় যুগ ধরে বিএনপি নেতাকর্মীদের যে ছন্নছাড়া জীবন তার অবসান হয়েছে। আসলাম চৌধুরীর মুক্তি নিয়ে আমরা কথা বলেছি। আশা করছি দুই এক দিনের মধ্যে তিনি মুক্ত হবেন।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়
ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট
মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’
ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ
পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং