সোনারগাঁয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ও পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হইতে মেঘনা শিল্পনগরী টোল প্লাজা এলাক ও অভ্যন্তরিণ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা। তারা রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিস্কার ও পরিচ্ছনতায় নিয়োজিত রয়েছে। গত দুই দিন ধরে সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়লা আবর্জনা পরিস্কার করে। লোকজনদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল ও যানজট নিরসনে কাজ করছে তারা। এ সময় সোনারগাঁও ডিগ্রী কলেজ,সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ ও সোনারগাঁও জিয়ার ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চালক মানিক মিয়া বলেন, সড়কে ট্রাফিক না থাকায় খুবই যানজট হচ্ছিল। ছাত্ররা এখন খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। এদের দেখে বোঝার উপায় নেই তারা ছাত্র। মনে হচ্ছে তারা প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে। তাদের ডাকে আন্দোলনের শুরু থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে আন্দোলনকে সফল করেছে। সামনেও কেন্দ্রীয় প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করার আহবান জানান সমন্বয়করা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার