ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কোন ধরনের অপকর্ম করলে দল থেকে বহিষ্কার করা হবেঃ আফরোজা খান রিতা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:৪৪

কোন ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে জানিয়েছেন বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সব নেতাকর্মীকে শান্ত থাকতে হবে। অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর করা যাবেনা। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবেনা। সে যদি দলের কেউ হয় তাহলে তাকে বহিস্কার করা হবে। আর দলের বাইরের কেউ হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জের সাটুরিয়ায় সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে সাটুরিয়া বাসস্ট্যান্ডে এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে,সেই কাজ আমাদের করা যাবে না। বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো এবং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন তিনি।

এসময় তিনি , সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানান।

এসময়  সাটুরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আক্তারুজ্জামান রোকন,সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার,সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আজাদ বিপ্লব, যুবদলের উপজেলা আহবায়ক আমির হামজা, সেচ্চাসেবকদলের সভাপতি মো: মহসিন সহ আরো অনেকে। সমাবেশে বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান