বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার এর নির্দেশে থানা বিএনপির অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল চারটার সময় কোনাবাড়ী থানাধীন পেয়ারা বাগান এলাকায় এফ কে আর আইডিয়াল স্কুল এর সামনে এ দোয়া মাহফিল এর আয়োজন করে ৭ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান পাঠান এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক পিয়াস চাঁকলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।
এসময় কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মো.ফরহাদ হোসেন,আনোয়ার হোসেন,৭ নং ওয়ার্ড বিএনপির
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বিএনপি নেতাকর্মীদের উদেশ্য বলেন, আপনাদের সবাইকে সর্তক থাকতে হবে। কোন অপশক্তি যেন এলাকায় বিশৃঙ্খলা করতে না পারে।
অনুষ্ঠান সমাপ্তির পূর্বে নিহতের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
কাবাডি ও ভলিবল দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব শুরু, লোকে লোকারণ্য চট্টগ্রাম জেলা স্টেডিয়াম
বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন: ইউএনও’র অভিযানে ভেকু অকেজো, যন্ত্রাংশ জব্দ
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোষ্ট, বাগেরহাটের কচুয়ায় যুবক গ্রেফতার
সিংড়ায় শখের বসে শুরু করা আঙুর চাষই এখন শিক্ষকের সাফল্যের নতুন গল্প
ফেনী জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা, সদস্য সচিব জুয়েল সদস্য মামুন
যশোরে স্কুল মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর, বৃদ্ধের মৃত্যু
তেতুলিয়ায় দুস্থদের সঞ্চয়ের ৭ লাখ টাকা চেয়ারম্যানের পকেটে
কুড়িগ্রামের উলিপুরে স্থানীয়দের না জানিয়ে নকশা প্রণয়ণ করলো সকক বিভাগ, বাতিলের দাবী ভুক্তভোগীদের
ফরিদপুরের আলফাডাঙ্গায় গুণীজনদের আলোচনা সভা ও মাদক প্রতিরোধে সংস্কৃতিক আন্দোলনের আহ্বান
সিংগাইরে নিজ খরচে বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন
ব্রাহ্মণবাড়িয়ায় লাশের মিছিল, ২৪ ঘন্টায় ৯ লাশ উদ্ধার
মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত-১