দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা সভা: রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: ড. মারুফ হোসেন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারিত্ব বা অনিয়মে জড়ানোর চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও সংগঠিত অপরাধ দমন, বাজারদর নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
প্রধান অতিথি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে শান্তি ও স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত। তিনি মেঘনাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত রাখতে সকল মহলের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নারছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রেদয়ান ইসলাম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম এ হালিম। এছাড়া হাইওয়ে পুলিশ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র, ফায়ার সার্ভিস এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভা শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, স্থিতিশীল ও শান্তিপূর্ণ দাউদকান্দি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ