ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে হিন্দু পরিবারের সদস্যদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় কাজ করছে বিএনপির নেতাকর্মীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৮-২০২৪ দুপুর ১২:৬
দেশের বর্তমান পরিস্থিতিতে সিরাজগঞ্জের রায়গঞ্জের পূর্ব পাইকড়া, খোকশাহাট, সরাইদহ, মোজাফফরপুরসহ ৪ গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পরিবারের সদস্যদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির রক্ষায় কাজ করছে ওয়ার্ড বিএনপি'র নেতাকর্মীরা। এতে স্বস্তি বোধ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর নেতৃত্বে এ নিরাপত্তা দেওয়া হয়। 
 
তার সাথে ছিলেন, ওয়ার্ড বিএনপি'র উপদেষ্টা মো. আকবর আলী, ওয়ার্ড বিএনপি'র সহ সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন,প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মোমিন শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র  যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুল মোন্নাফ শেখ, আকমুল হোসেন, শামীম হোসেন প্রমুখ।
 
এসময়  মিজানুর রহমান মজনু মন্দিরের হিন্দু পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন যে তাদের ওপরে কেউ হামলা করতে পারবে না। বিএনপির কর্মীরা তাদের পাশে রয়েছে।জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরে সারাদেশে মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে হামলা হতে পারে বিষয়টি সামনে আসে। এই বিষয়টিকে সামনে রেখে রায়গঞ্জের পূর্ব পাইকড়াসহ ৪ গ্রামের প্রায় ৫ হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে বিএনপির এ নেতা কর্মীরা। 
সোমবার রাত থেকেই সব মন্দিরে পাহারা দেওয়াসহ প্রতিটি পরিবারের সদস্যদের নিরাপত্তায় কাজ করে চলেছে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুসহ নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার রাতেও তাদের মন্দিরগুলোতে পাহারায় থাকতে দেখাযায়।
 
ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু বলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল মোমিম, সহ সভাপতি খন্দকার শামীম হোসেন, আলহাজ্ব গোলাম ইয়াজদানী তালুকদার, সাধারণ আবু শামা সরকার, সাংগঠনিক সম্পাদক তুশার তালুকদার, ইউনিয়ন বিএনপি'র সদস্য আনোয়ার হোসেনের  সার্বিক দিকনির্দেশনায়  ‘গত (সোমবার) থেকে আমরা আমাদের ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াচ্ছি। তাদেরকে মনে সাহস দেয়ার জন্য প্রতিনিয়ত কাজ করছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে  রায়গঞ্জ উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রয়েছে। 
 
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক  আবু শামা সরকার বলেন, বিএনপি সব সময়  মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছুই নেই, সবাই দেশের নাগরিক। প্রতি রাতেই আমাদের এই চান্দাইকোনা ইউনিয়নের সকল মন্দির পরিদর্শন করে চলেছি। তাদেরকে এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক।’

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের